ঢাকা | | বঙ্গাব্দ

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন ছবি: সংগৃহীত
ad728
সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। শনিবার (৬ জুন) রামনগর পুরান বাজার এলাকায় বিএনপি নেতা মোঃ ছলিম বেপারীর নেতৃত্বে এই অনুষ্ঠােনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শরিফ, মোঃ আলি মিয়া, মোঃ বাদশা মিয়া, মোঃ জাকির, শাহিনসহ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাই তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশেসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। দেশ ও জাতির কল্যাণে তিনি ছিলেন আপোষহীন শ্রেষ্ঠ নেতা। এছাড়া তিনি জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। 
 
তাঁর জীবনাদর্শ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে সকলকে একসাথে কাজ করতে হবে। যে কোনো সংকটে ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের লক্ষ্য। "
 উক্ত মিলাদ মাহফিলে জিয়াউর রহমান, তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসির জন্য দোয়া করা হয়।