ঢাকা | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা।

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা। নিজেস্ব ফটোগ্রাফার- মাটি ও জনতার কথা
ad728
আজ শুক্রবার ১৭ এপ্রিল সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে নবীন প্রবীণ কবি-সাহিত্যিকদের নিয়ে উক্ত সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত লেখকবৃন্দ প্রথমে বক্তব্য রাখেন। 
দ্বিতীয় ধাপে লেখা পাঠ করেন।বক্তব্য এবং লেখা পাঠে অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক,সালাম জুবায়ের,
নারায়ণগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট লেখক লেখক জগতে পরিচিত মুখ রত্নগর্ভা লুৎফা জালাল,বিশিষ্ট লেখক মোঃ সেলিম,সাংবাদিক ও লেখক শরীফ উদ্দিন সবুজ, 
চির সবুজ লেখক জয়নাল আবেদীন জয়,ছড়াকার চান জালাল উদ্দিন নলুয়া, মিয়া চান্দু, লেখক ও রাজনীতিবিদ আব্দুল্লাহ মুজিব,
লেখক ও গীতিকার নুর ইসলাম বাদল,বিশিষ্ট লেখক পুলক হাসান,প্রতিবাদী লেখক রাজলক্ষ্মী,সাহিত্যিক ও প্রাবন্ধিক  নূরজাহান নীরা,
ছড়াকার মোস্তফা কামাল সোহাগ,সাংবাদিক ও লেখক জাহাঙ্গীর ডালিম।

সাহিত্যিক এবং লেখার মান উন্নয়নে লেখকদের একনিষ্ঠ সাধনা ও সাহিত্য সমালোচনার গুরুত্ব সম্পর্কে 
নানান দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন বক্তৃতার মাঝে আগত লেখকগণ।
প্রাণবন্ত এই সাহিত্য আড্ডাটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জের প্রবীণ লেখক যাকে জীবন্ত কিংবদন্তি বলা হয় সেই গুণীজন জালাল উদ্দিন নলূয়া।
সার্বিক পরিচালনায় ছিলেন নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়ের। 
কেক ও চা আপ্যায়ণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে যতগুলো নিয়মিত আহিত্য আড্ডা হয় তার মধ্যে কবিতা পরিষদের আড্ডা অন্যতম।  
এখানে নবীন- প্রবীন লেখকের একটা মেল বন্দন যেমন ঘটে, তেমনি শিল্প- সাহিত্যে  উর্বর হয় শহর।  
দেশ সমাজ, তথা সমাজের সর্বস্তরের মানুষের উন্নতির জন্য সাহিত্যের যে অবদান তা নিয়মিত ধরে রেখেছে  নারায়ণ গঞ্জের কবিতা পরিষদের মত কিছু সাহিত্য সংগঠন।   

সর্বশেষ সংবাদ
২ কোটি থেকে ১৫ কোটিতে রাশমিকা: পারিশ্রমিকে রেকর্ড গড়ে বিনোদন

২ কোটি থেকে ১৫ কোটিতে রাশমিকা: পারিশ্রমিকে রেকর্ড গড়ে বিনোদন