
বাংলা আমার মায়ের সমান
জাহেদুল ইসলাম বাঁধন
তোর ললাটে সিঁদুর দিয়ে
ভোরের সূর্যদয়
আলতা রাঙা কদম ছোঁয়ায়
নিত্য উদয় হয়।
তোর বুকে-তে দুগ্ধ বুঝি
সঙ্খ নদীর জল
যে পানি খায় তৃষ্ণা মিটাই
বীর সাহসী দল।
বাংলা আমার মায়ের সমান
জোনাক জোনাক মুখ
হাজার বছর আঁচল মেলে
দেয় গো আমায় সুখ।
যায় ছুটে যায় দস্যি তনয়
স্বপ্ন রাজের দেশ
লাল-সবুজের সেই শাড়িটি
উড়ন্তময় বেশ।