প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
ছড়া- আঁকি মায়ের মুখ

আঁকি মায়ের মুখ
মজনু মিয়া
আঁকাআঁকি আমার প্রিয়
আঁকতে গেলে ছবি,
এঁকে বসি কাজী নজরুল
নয়তো প্রিয় রবি।
আঁকতে বসি গ্রামের দৃশ্য
মাঠের পরে নদী,
সবই আঁকি ঠিকঠাক ভাবি
এমন হতো যদি।
আঁকাবাঁকা নদী ও পথ
শাপলা,দোয়েল পাখি,
লাল সবুজের পতাকাতে
জুড়িয়ে যায় আঁখি।
আঁকতে গিয়ে প্রিয় কিছু
বাড়ি,উঠান, সুখ,
এঁকে বসি ভালোবাসা
আমার মায়ের মুখ।
© মাটি ও জনতার কথা