
ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন, তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নিয়ে নয়, বরং ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের কড়া সমর্থক এবং লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।
সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রেমের কথা উল্লেখ করে পরীমণি সগর্বে বলেন:
“আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
তিনি আরও যোগ করেন, শুধু দলের সমর্থনই নয়, মাঠে মেসির খেলা দেখার সময় তার ব্যক্তিগত আবেগ-উত্তেজনা চড়মে পৌঁছায়। পরীমণির ভাষায়, “আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান। খেলা দেখার সময় মেসির পায়ে যখন বল থাকে, তখন আক্ষরিক অর্থেই আমার হার্টবিট অনেক বেড়ে যায়।”
প্রিয় দল ও প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে পরীমণির এমন স্বতঃস্ফূর্ত ও আবেগঘন উচ্ছ্বাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলপ্রেমী দর্শকরা তার এই ফুটবল-আবেগকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।