ঢাকা | | বঙ্গাব্দ

দুধের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

দুধের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম প্রতিকী ছবি
ad728

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে দেড় মাসের দুগ্ধপোষ্য শিশু সন্তানসহ কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে কলোনি এলাকা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শিল্পী বেগম সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে জামিন প্রার্থনা করে বলেন, "আসামির মাত্র ১ মাস ১৬ দিনের একটি পুত্রসন্তান রয়েছে এবং তিনি নিজে সিজারিয়ান অস্ত্রোপচারের রোগী। এই অবস্থায় মা ও শিশুকে কারাগারে পাঠানো মানবাধিকারের লঙ্ঘন।" তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৩টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় শিল্পী বেগম আক্ষেপ করে বলেন, "রাজনৈতিক কারণে আজ বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।"

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই ঘটনার প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শাহনূর খানম।


চট্টগ্রাম ৩ বছরের শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘ

চট্টগ্রাম ৩ বছরের শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘ