ঢাকা | | বঙ্গাব্দ

ছড়া- বাংলা আমার মায়ের সমান

ছড়া- বাংলা আমার মায়ের সমান ছবি: সংগৃহীত
ad728

বাংলা আমার মায়ের সমান

জাহেদুল ইসলাম বাঁধন 

‎তোর ললাটে সিঁদুর দিয়ে 

‎ভোরের সূর্যদয়

‎আলতা রাঙা কদম ছোঁয়ায় 

‎নিত্য উদয় হয়।

‎তোর বুকে-তে দুগ্ধ বুঝি 

‎সঙ্খ নদীর জল

‎যে পানি খায় তৃষ্ণা মিটাই 

‎বীর সাহসী দল।

‎বাংলা আমার মায়ের সমান 

‎জোনাক জোনাক মুখ

‎হাজার বছর আঁচল মেলে 

‎দেয় গো আমায় সুখ।

‎যায় ছুটে যায় দস্যি তনয় 

‎স্বপ্ন রাজের দেশ

‎লাল-সবুজের সেই শাড়িটি 

‎উড়ন্তময় বেশ।


"দেশে কঠিন সময় অপেক্ষা করছে" — প্রধানমন্ত্রী তারেক রহমান

"দেশে কঠিন সময় অপেক্ষা করছে" — প্রধানমন্ত্রী তারেক রহমান