সিলেট টেস্টের প্রথম দিনে টসে জিতে স্বাগতিকরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই রানের খাতা খোলার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয় ০ রানে প্যাভিলিয়নে ফিরে। অভিষেক টেস্ট খেলা তানজিদ হাসান তামিম ও ইনিংস খুব বেশি বড় করতে পারেনি।
ব্যক্তিগত 26 রানে ও দলীয় ৪৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান।
ব্যক্তিগত ২২ রানে মমিনুল হাসান ও খুররম সাহাজাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফিরে যান। এরপর খুব দ্রুতই নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেলে ১১৬ রানে ছয় উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।
কিন্তু ঠিক এখান থেকে লিটন দাস শুরু করেন এক অতিমানবীয় ইনিংস। তিন টেল এন্ডার তাইজুল তাসকিন ও শরিফুলের সাথে যথাক্রমে ৬০,৪৪ ও ৬৪ রানের পার্টনারশিপ করেন। ১৬টি ৪ ও দুই ছক্কায় ১৫৯ বলে ১২৬ রানের কারণ এক অসাধারণ ইনিংস খেলে দলীয় স্কোর 278 রানে নিয়ে যান। পাকিস্তানের পক্ষে খুররম সাজাদ ৪টি, মোঃ আব্বাস ৩টি ও হাসান আলী ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে ২১ রান তুলে পাকিস্তান।
ক্রীড়া প্রতিবেদক